পুবের কলম, ওয়েবডেস্ক: : গুজরাতে ইভিএম মেশিন ছিনতাই করে লাইভ স্ট্রিমিংয়ের অভিযোগ বিজেপি সাংসদের ছেলের বিরুদ্ধে। অভিযুক্তের নাম বিজয় ভাভোর। পুরো ঘটনাটি অনলাইনে পোস্ট করেন বিজয়, পরে সেটিকে মুছে দেওয়া হয়। বিজয় বিজেপি নেতা এবং দাহোদ বিধানসভা কেন্দ্রের বর্তমান সাংসদ যশবন্ত সিং ভাভোরের ছেলে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, বিজয় ভাভোরের বিরুদ্ধে দাহোদ বিধানসভা কেন্দ্রের মহিসাগরের সন্তরামপুর তালুকের প্রথমপুর গ্রামের বুথের ইভিএম মেশিন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ঘটনায় ভুয়ো ভোট দেওয়ার একাধিক খবর সামনে আসে। পাশাপাশি বিজেপি সাংসদের ছেলে বিজয় ভাভোরের বিরুদ্ধে নির্বাচনী এজেন্টদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। এই ঘটনার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।Son of BJP leader and BJP member Vijay Bhabhor hijacked the poll booth in Dahod, Gujarat, live-streamed the entire incident on social media. Later deleted it. According to the article below, it is alleged that he even abused the officials and allegedly did bogus voting with… pic.twitter.com/FdkB4unMEK
— Mohammed Zubair (@zoo_bear) May 8, 2024
আরও পড়ুন:
দাহোদের কংগ্রেস প্রার্থী ডাঃ প্রভাবেন তাভিয়াদ এই ঘটনায় বিজয় ভাভোরের বিরুদ্ধে জেলা কালেক্টর সহ জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছেন। ঘটনায় তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। তৃতীয় দফায় দাহোদ বিধানসভায় ভোট পড়েছে ৫৮.৬৬ শতাংশ।