পুবের কলম, ওয়েবডেস্কঃ পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। ব্যক্তিগত কারণে এই ইস্তফা বলে জানিয়েছেন তিনি। রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে মঙ্গলবার কিশোর দত্ত এই ইস্তফা পত্র পেশ করেন।
আরও পড়ুন:
মঙ্গলবার দুপুর একটা নাগাদ ট্যুইটারে অ্যাডভোকেট জেনারেলের ইস্তফাপত্র পোস্ট করেন রাজ্যপাল।
সঙ্গে লেখেন, 'সংবিধানের ১৬৫ ধারা অনুযায়ী, বর্ষীয়ান আইনজীবী এবং পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের দেওয়া ইস্তফাপত্র অবিলম্বে গ্রহণ করলাম আমি।'আরও পড়ুন:
সেই ইস্তফাপত্রে অ্যাডভোকেট জেনারেল লিখেছেন, 'ব্যক্তিগত কারণে আমি অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিলেন। দয়া করে তা গ্রহণ করুন। রাজ্য সরকারের জন্য কাজ করতে পেরে যে অভিজ্ঞতা হয়েছে, তা ভালো।
' তবে শুধু রাজ্যপাল নয়, মুখ্যসচিব ও আইনমন্ত্রীকেও পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি।আরও পড়ুন:
সাড়ে ৪ বছর দায়িত্ব সামলানোর পর পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। ২০১৭ সালে কিশোর দত্তকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছিল। তাঁর আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন জয়ন্ত মিত্র। রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন প্রবীণ আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরিচিত মহলে তিনি গোপাল মুখোপাধ্যায় নামেও পরিচিত।