পুবের কলম, ওয়েবডেস্ক: কেরল, উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া নতুন আবেদনগুলিতে জাতীয় নির্বাচন কমিশনের মতামত জানতে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। বাংলা-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে চলছে এসআইআর কার্যক্রম, যা বিভিন্ন রাজনৈতিক দল ও রাজ্য সরকারের আপত্তির মুখে পড়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এদিন আদালত নির্বাচন কমিশনকে নোটিস পাঠিয়ে এসব অভিযোগের জবাব চেয়েছে। মামলাগুলির পরবর্তী শুনানি হবে ২৬ নভেম্বর। অন্যদিকে, উত্তরপ্রদেশের বারাবাঁকির কংগ্রেস সাংসদ তনুজ পুনিয়াও এসআইআর স্থগিতের আবেদন করে পৃথক মামলা করেছেন। তাঁর মামলাতেও কমিশনের জবাব চেয়েছে আদালত, যদিও শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি।