আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গের ময়নাগুড়িতে বিকানীর-গুয়াহাটি এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত ১৫। তবে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে অন্ধকারে যাতে উদ্ধার কাজে বিঘ্ন না ঘটে তার জন্য নিয়ে আসা হচ্ছে ড্র্যাগন লাইট।
আরও পড়ুন:
রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন সন্ধ্যা নেমে যাওয়ায় উদ্ধার কাজ যাতে থমকে না যায় তারজন্য কোচবিহার থেকে আনানো হচ্ছে এই বিশেষ আলো। যা দিয়ে উদ্ধার কাজ চালানো যাবে।
আরও পড়ুন:
৫০০ ফুড প্যাকেট ও জল নিয়ে দুর্ঘটনা স্থলে পৌঁছেছেন মেখলিগঞ্জ থানার ওসি। ইতিমধ্যেই প্রায় ৫১টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে ৩০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। জেলা প্রশাসনের তরফে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক নার্সদেরও নির্দেশ দেওয়া হয়েছে প্রস্তুতির।
আরও পড়ুন: