আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় রেল দুর্ঘটনার কবলে বিকানের- গুয়াহাটি এক্সপ্রেস। এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। খুব সম্ভবত আজ রাতেই ময়নাগুড়ি পৌঁছে যাবেন রেলমন্ত্রী ।
আরও পড়ুন:
জরুরী পরিস্থিতিতে গঠন করা হল অর্থোপেডিক্স সার্জেন, আ্যনাসথেসিস্ট এবং জেনারেল সার্জনদের একটি টিম।
আরও পড়ুন:
ময়নাগুড়িতে ৩১ জন আহতের চিকিৎসা চলছে, ৪ জনকে ভর্তি করা হয়েছে, ২৭ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। তিনজনকে মৃত অবস্থায় ময়নাগুড়ি হাসপাতালে এবং পাঁট জনকে জলপাইগুড়ি সুপারস্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ৩৩ জন আহত যাত্রীকে জলপাইগুড়িতে ভর্তি করা হয়েছে। জলপাইগুড়ি থেকে ৬৫ টি অ্যাম্বুলেন্স এবং কোচবিহার থেকে ১০ টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।