পুবের কলম, ওয়েবডেস্ক: ভোট ঘোষণার দিনই মধ্যরাতে নজিরবিহীনভাবে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব বদলের পর এবার রাজ্যের পুলিশ প্রশাসনে আরও বড় রদবদল করল নির্বাচন কমিশন। একাধিক জেলার পুলিশ সুপারকে সরানোর পাশাপাশি কলকাতা পুলিশের ডিসি (মধ্য বিভাগ) ইন্দিরা মুখোপাধ্যায়কে পদ থেকে সরানো হয়েছে। এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১২টি জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে।

এই তালিকায় রয়েছে বারাসত পুলিশ জেলা, কোচবিহার, বীরভূম, ইসলামপুর পুলিশ জেলা, হুগলি গ্রামীণ, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, মুর্শিদাবাদ, বসিরহাট পুলিশ জেলা, মালদহ, পূর্ব মেদিনীপুর, জঙ্গিপুর এবং পশ্চিম মেদিনীপুর।
 
কলকাতা পুলিশের মধ্য বিভাগের দায়িত্বে থাকা ইন্দিরা মুখোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীকান্ত জগন্নাথরাওকে। তিনি ২০১৫ সালের পুলিশ পরিষেবার কর্মকর্তা। নতুন নিয়োগ অনুযায়ী, বারাসতে দায়িত্ব পেয়েছেন পুষ্পা (২০১২ ব্যাচ), কোচবিহারে জসপ্রীত সিং (২০১৬ ব্যাচ), বীরভূমে সূর্যপ্রতাপ যাদব (২০১১ ব্যাচ) এবং ইসলামপুরে রাকেশ সিং।
হুগলি গ্রামীণে দায়িত্বে আসছেন কুমার সানি রাজ। ডায়মন্ড হারবারে ইশানি পাল (২০১৩ ব্যাচ), মুর্শিদাবাদে সচিন (২০১৩ ব্যাচ) এবং বসিরহাটে অলকানন্দ ভাওয়াল (২০১৭ ব্যাচ) দায়িত্ব পেয়েছেন। মালদহে অনুপম সিং, পূর্ব মেদিনীপুরে অংশুমান সাহা, জঙ্গিপুরে সুরেন্দর সিং এবং পশ্চিম মেদিনীপুরে পাপিয়া সুলতানাকে পুলিশ সুপার করা হয়েছে। এর পাশাপাশি চন্দননগর, হাওড়া, বারাকপুর এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটেও রদবদল আনা হয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অতিরিক্ত মহাপরিচালক এবং মহাপরিদর্শক পদেও পরিবর্তন করেছে নির্বাচন