আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ময়নাগুড়ি -দোমহানি উদ্ধার কাজ কেমন চলছে, সার্বিক পরিস্থিতিই বা কি সব জানতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ফোন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।
আরও পড়ুন:
ফোনে কথা বলার তা নিয়ে টুইটও করেন হিমন্ত। ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে।হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, 'বিকানির এক্সপ্রেসের দুর্ঘটনা বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি।
তিনি উদ্ধারকার্যের ক্ষেত্রে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং আমাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার আশ্বাস দিয়েছেন। দুর্ঘটনাগ্রস্তদের সাহায্য করার জন্য আমি তাঁকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।'আরও পড়ুন:
বৃহস্পতিবার বিকেলে ময়নাগুড়ি - দোমহানি তে লাইনচ্যুত হয়ে যায় আপ বিকানের- গুয়াহাটি এক্সপ্রেসের ১২ টি কামরা। এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর কথা জানা গেলেও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার গভীর রাতেই হাওড়া থেকে বিশেষ ট্রেনে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আরও পড়ুন: