পুবের কলম, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই বাংলার রাজনীতিতে ফের একবার হাই-ভোল্টেজ লড়াইয়ের ইঙ্গিত। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের সেই ঐতিহাসিক লড়াইয়ের স্মৃতি উসকে দিয়ে এবার মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এবার রণক্ষেত্র নন্দীগ্রাম নয়, বরং খাস ‘দিদি’র গড় বলে পরিচিত ভবানীপুর।
আরও পড়ুন:
তৃণমূল কংগ্রেস এখনও তাদের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। বিজেপি ইতিমধ্যেই ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে চমক দিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, সরাসরি খোদ মুখ্যমন্ত্রীর গড়ে শুভেন্দুকে প্রার্থী করে শাসক শিবিরের ওপর মানসিক চাপ তৈরি করতে চাইছে পদ্ম শিবির।আরও পড়ুন:
শুভেন্দুর নাম ঘোষণা হতেই কটাক্ষ করলেন প্রাক্তন বাম নেতা তথা সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীকউর রহমান। নন্দীগ্রামের ভোটের ফলাফল ও গণনার সময়কার বিতর্কিত ‘লোডশেডিং’ প্রসঙ্গ টেনে তিনি সরাসরি আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতাকে। সামাজিক মাধ্যমে প্রতীকউর লিখেছেন, “নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে লোডশেডিং বাবুকে, আলো দেখানোর কত চেষ্টা চলছে। যতই করো সেটিং, হবে না লোডশেডিং।”