পুবের কলম, ওয়েবডেস্কঃ কলকাতা পুরভোটে সব কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের। কমিশনের সম্মতিক্রমে নির্দেশ দিল হাইকোর্ট। সব বুথ ও স্ট্রং রুমে লাগাতে হবে সিসিটিভি ক্যামেরা।
আরও পড়ুন:
কমিশন সূত্রে খবর, কলকাতায় রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতায় মোট ৪ হাজার ৮৪২টি মূল ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।
এছাড়া রয়েছে অতিরিক্ত ৩৬৫টি ভোটগ্রহণ কেন্দ্র। এই ভোটগ্রহণকেন্দ্রগুলি তো বটেই, স্ট্রংরুমেও সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে বেঞ্চ।আরও পড়ুন:
আদালত সূত্রে খবর, সব বুথে সিসি ক্যামেরা বসানোর দাবিতে মামলা করেছিলেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি। সেই মামলার সূত্রেই রাজ্য নির্বাচন কমিশনের সম্মতিতে এই মামলায় এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: