পুবের কলম ওয়েবডেস্কঃ যেকোনও মুহূর্তে রাশিয়া ও আমেরিকার মধ্যে যুদ্ধ বেধে যেতে পারে। এমন আশঙ্কা করছে রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন। ক্রেমলিন মনে করে, মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক বর্তমানে খুব নাজুক অবস্থায় রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া ও আমেরিকাকে ‘স্টার্ট’ পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে হবে।
তাঁর মতে, বিষয়টি বিশ্ব নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে আলোচনা এড়ানোর কোনও কারণ নেই। স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা ‘স্টার্ট’ চুক্তি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রের হ্রাস এবং সীমাবদ্ধতা সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তি। চুক্তিটি ১৯৯১ সালের ৩১ জুলাই স্বাক্ষরিত হয় এবং ১৯৯৪ সালের ৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়। চুক্তিতে বলা হয়, ৬০০০-এর বেশি পারমাণবিক ওয়ারহেড এবং ১৬০০-র বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ও বোমারু বিমান রাখা যাবে না। স্টার্ট ইতিহাসের বৃহত্তম এবং সবচেয়ে জটিল অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। ২০০১ সালের শেষ দিকে এর চূড়ান্ত বাস্তবায়নের ফলে তখনকার সমস্ত কৌশলগত পারমাণবিক অস্ত্রের প্রায় ৮০ শতাংশ অপসারণ করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ১৯৮২ সালের মে মাসে জেনেভাতে এক ভাষণে ‘স্টার্ট’ নিয়ে প্রথম প্রস্তাব রেখেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, প্রথম ধাপে যেকোনও ক্ষেপণাস্ত্রের সামগ্রিক ওয়ারহেডের সংখ্যা ৫ হাজারে কমিয়ে আনতে হবে।রুশ-মার্কিন যুদ্ধের আশঙ্কা ক্রেমলিনের
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ জুন ২০২২, ১০:২১
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর