পুবের কলম, ওয়েবডেস্ক: রাশিয়ায় গিয়ে বিপাকে ভারতীয় যুবকরা। পঞ্জাব ও হরিয়ানা থেকে একদল যুবক রাশিয়া বেড়াতে গিয়েছিলেন। যে এজেন্ট মারফৎ তারা রাশিয়া গিয়েছেন তাদের সঙ্গেই ছিলেন ওই এজেন্ট। কিন্তু হঠাৎ পর্যটকদের রেখে পালিয়ে যায় এজেন্ট বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই বিপাকে পড়েছেন ভারতীয় যুবকরা।

অভিযোগ, তাঁদের প্রতারণা করে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠানো হচ্ছে।

উমা সুধীর নামের এক মহিলা রাশিয়ায় আটকে পড়া ভারতীয় যুবকদের একটি ভিডিয়ো শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁতে দেখা গিয়েছে, সাতজন যুবক সেনার জ্যাকেট পরে ঘরে দাঁড়িয়ে রয়েছেন। ঘরের দরজা-জানালা বন্ধ। হরিয়ানার হর্ষ ভিডিয়োবার্তায় বলেছেন, তাদের ভয় দেখানো হয়।

তারপরই অজানা এক নথিতে সই করানো হয়। পরে জানতে পারেন তাদের রাশিয়ার সেনার নেওয়া হয়েছে। তাঁদের ১৫ দিনের সেনা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন যুদ্ধে যাওয়ার জন্য বলা হচ্ছে।