পুবের কলম ওয়েবডেস্কঃ চিনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন চ্যানথু।ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির সাংহাই শহর এবং সংশ্লিষ্ট অঞ্চলের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। মেট্রো, রেল এবং বিমান পরিসেবাও বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন:
ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটারের বেশি বলে জানিয়েছে সাংহাই শহর কর্তৃপক্ষ উপকূলবর্তী অঞ্চলে চলছে প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। চিনের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির জিয়াংসু ও ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ের কিছু এলাকায় ২৫০ থেকে ২৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন:
এদিকে সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট আজ সোমবার বেলা ১১টা থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। বেলা তিনটা থেকে শহরটির হংকিয়াও বিমানবন্দরের বিমান চলাচলও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ রাখা হয়েছে সাংহাই শহরের মেট্রোরেল । সোমবার ও আগামীকাল মঙ্গলবার দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে পার্ক ও পর্যটনকেন্দ্র। আজ এবং আগামীকাল সারা দিন খোলা হবে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।