পুবের কলম ওয়েবডেস্কঃ দেশের মধ্যে ভ্রমণের জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের মধ্যে যারা ভ্রমণ করবেন এবং যাদের টিকার দুটি ডোজ নেওয়া থাকবে এবং দ্বিতীয় টিকা নেওয়ার পর ১৫ দিন অতিক্রান্ত হয়ে গেলে বাধ্যতামূলক নয় আরটিপিসি নেগেটিভ রিপোর্ট।
যাত্রীদের জন্য উল্লিখিত নির্দেশিকায় বিশেষ কোন নির্দেশের কথা না বলা হলেও জানানো হয়েছে কোভিড সতর্কতা মেনে চলতে হবে। যথাযথ ভাবে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ভ্রমণ পথে জ্বর এলে তা ট্রেনের টিকেট পরীক্ষক বা বাসের কন্ডাকটরকে জানাতে হবে।
এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস টার্মিনালে সবসময় করোনা বিধি মেনে চলার ঘোষণা করতে হবে গণপরিবহণকে স্যানিটাইজড করতে হবে নিয়মিত। সকলের জন্য থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে। তবে কেবলমাত্র উপসর্গহীনদেরই নির্দিষ্ট গণপরিবহণে চাপার অনুমতি দেওয়া হবে। রেল, সড়ক, আকাশ ও জলপথে আন্তঃরাজ্য যাতায়াতের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই।