পুবের কলম ওয়েবডেস্ক: গাছে বেঁধে ছাত্ররা বেধড়ক পেটালো মাস্টারমশাইকে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে গাছের সঙ্গে পিছমোড়া করে বাঁধা হয়েছে স্কুল শিক্ষককে। তাঁকে লাগাতার হুমকি দিচ্ছেন ছাত্ররা। ঝাড়খন্ডের দুমকা জেলার একটি স্কুলে এই ঘটনা ঘটেছে।
জানা যাচ্ছে অঙ্কের প্র্যাকটিক্যাল পরীক্ষায় কম নম্বর পাওয়ার জন্য ছাত্ররা এই কান্ডরা ঘটিয়েছে। দুমকা জেলার একটি তপশিলী উপজাতি সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ। ওই স্কুলের প্রধান শিক্ষক এবং অভিযুক্ত ১১ জন ছাত্রের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।।আরও পড়ুন:
https://youtu.be/2MWcwxQVut0
আরও পড়ুন:
মোট ৩২ জন ছাত্রের মধ্যে ১১ জন অঙ্ক পরীক্ষায় অকৃতকার্য হয়। অভিযোগ অঙ্ক শিক্ষক ইচ্ছে করেই কম নম্বর দিয়েছেন তাই স্যর কে গাছে বেঁধে উত্তমমধ্যম দেয় ছাত্ররা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে অঙ্ক শিক্ষক সুমন কুমার এবং স্কুলের অশিক্ষক কর্মচারি সোনোরাম চাউরেকে পিছমোড়া করে বাঁধা হয়েছে একটি গাছে।
ভিডিও করছে ছাত্ররা। সঙ্গে লাগাতার হমকি, বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে এই ভিডিও।আরও পড়ুন:
ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিলের রেজাল্ট প্রকাশ হওয়ার পরই স্কুলে উত্তেজনা ছড়ায়। অঙ্ক পরীক্ষার প্র্যাকটিক্যালে অনুত্তীর্ণ হন ১১ জন ছাত্র। এরপরে অঙ্কের শিক্ষকের কোমরে দড়ি বেঁধে ওই ঘটনা ঘটায় অভিযুক্ত ছাত্ররা। তবে ছাত্ররা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটালেও অঙ্ক শিক্ষক সুমন কুমার কিন্তু সন্তানসম ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে থানায় কোন অভিযোগ দায়ের করতে চাননি।