পুবের কলম ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশের পিথোরাগড়ের  ধারচুলায় মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে একটা আস্তবাড়ি তলিয়ে যাচ্ছে কালিনদীর গর্ভে। শনিবার এই মেঘভাঙা বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। শনিবার বেলা একটা নাগাদ এই  বিপর্যয় ঘটে।

কমপক্ষে ৫০ টি বাড়ি চলে গিয়েছে কালিনদীর গর্ভে। পিথোরাগড় পুলিশ একটি ভিডিও শেয়ার করেছে ট্যুইটারে যেখানে দেখা যাচ্ছে কিভাবে বাড়িগুলি নদীতে তলিয়ে যাচ্ছে।

https://twitter.com/i/status/1568491269999198208

নদীর লাগোয়া  খটিলা গ্রামেও ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি।  বিপর্যস্ত মোকাবিলা বাহিনী এবং দমকল বাহিনীর সদস্যরা উদ্ধারকার্য শুরু করেছেন।

স্থানীয় বাসিন্দাদের নিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে।

https://twitter.com/UKFireServices/status/1568509117312139266?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1568509117312139266%7Ctwgr%5E8e4d653e1c1ddac08b3b7a1da96c5176460a0dba%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Futtarakhand-cloudburst-at-least-50-home-submerged-one-woman-died-dgtl%2Fcid%2F1369068

https://youtu.be/Ex8ugyEuw3o

পুলিশ স্থানীয় বাসিন্দাদের নদীর ধারে  যেতে নিষেধ করেছে। ট্যুইটারে পিথোরাগড় জেলা পুলিশ জানিয়েছে ‘নদী বিপদসীমা ছুঁয়ে ফেলেছে, আপনাদের অত্যন্ত সাবধানী হয়ে পথ চলার আবেদন করা হচ্ছে। একান্ত প্রয়োজন না হলে সেতু এড়িয়ে চলুন।’