পুবের কলম ওয়েবডেস্ক :  পাহাড়ি রাস্তায় জলের তোড়ে ভেসে গেল গাড়ি। অরুণাচল প্রদেশের সুবনসিরি জেলার এই ভিডিও  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শিউরে উঠছেন সকলেই। বিগত কয়েকদিন ধরেই টানা বর্ষণে বিপর্যস্ত অরুণাচল। দেখা গিয়েছে বন্যা পরিস্থিতি। রবিবার পর্যন্ত ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে দিল্লির মৌসম ভবন।

https://twitter.com/ANI/status/1573600051129364482?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1573600051129364482%7Ctwgr%5E9a6a5f683124c3d26446d3055a7775f00615bfa8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fcar-swept-away-in-arunachal-pradesh-due-to-heavy-rain-dgtl%2Fcid%2F1372572

ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ওপর দিয়ে প্রবল তোড়ে বয়ে যাচ্ছে জল। পাকা সড়কের ওপরের দাঁড়িয়ে থাকা গাড়িটি কিভাবে জলের তোড়ে ভেসে যাচ্ছে। ভিডিয়োটিতে গাড়িটির কাছে তিন জনকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। হাঁটু সমান জলে ডুবে ছিল তাঁদের পা।

দেখা যায়, প্রবল বৃষ্টি আর জলের ধাক্কায় ধীরে ধীরে গাড়িটি খাদের দিকে এগোচ্ছে। কোনও ভাবেই তা আটকানো সম্ভব হয়নি। জলের ধাক্কায় চার চাকা গাড়িটি শেষমেশ খাদেই পড়ে যায়।উল্লেখ্য কিছুদিন আগেই উত্তরাখন্ডে একইভাবে মেঘভাঙা বৃষ্টিতে ভেসে নদীর জলে ভেঙে পড়ে আস্ত তিনতলা বাড়ি। ভাইরাল হয় সেই ভিডিও।