পুবের কলম, ভাঙড়ঃ বিধানসভা ভোটের প্রাক্কালে ভাঙড়ে রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিল বড়সড় দলবদল। রবিবার ভাঙড়-২ ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলে শতাধিক আইএসএফ কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। পানাপুকুর গ্রামের ১৬৬ নম্বর বুথের দাপুটে নেতা রেজাউল মোল্লা ও হাফিজুল মোল্লার নেতৃত্বে এই যোগদান পর্ব সম্পন্ন হয় বলে জানিয়েছে তৃণমূল।
আরও পড়ুন:
তৃণমূল বিধায়ক শওকত মোল্লা দাবি করেন, ‘কোনও চাপ নয়, সম্পূর্ণ স্বেচ্ছায় উন্নয়নের স্বার্থে এই কর্মীরা আমাদের দলে যোগ দিয়েছেন।
’ তিনি আরও বলেন, আইএসএফ ভাঙড়ে কোনও কাজই করতে পারেনি। বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও এলাকায় দেখা যায় না। ফলে মানুষের ভরসা হারিয়ে আইএসএফ কর্মীরাই এবার তৃণমূলে ভরসা রাখছেন।আরও পড়ুন:
অন্যদিকে, আইএসএফের জেলা পরিষদ সদস্য রাইনুর হক এই দাবি খারিজ করে জানান, হাফিজুল জমি বিবাদে ফেঁসে গিয়েছিল, তাই পুলিশ ও শাসকদলের চাপে দলে গেছে।
তাতে কোনও প্রভাব পড়বে না। তাঁর দাবি, যারা তৃণমূলে গিয়েছে, তারাই ভোটে আবার আইএসএফকেই সমর্থন করবে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভাঙড়ে আইএসএফ-তৃণমূল ঘরবদলের প্রবণতা চোখে পড়ছে। রাজনৈতিক মহলের মতে, উপনির্বাচন ও পরবর্তী বিধানসভা ভোটের আগে এই পালাবদল বড় প্রভাব ফেলতে পারে।