পুবের কলম ওয়েবডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য বিশিষ্ট আলেম মাওলানা খলিল-উর-রহমান সাজ্জাদ নোমানি নাদভী উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে অত্যাধিক নিপীড়নকারী, সাম্প্রদায়িক লোকদের বিরুদ্ধে ভোট বিভাজন কমাতে এমআইএম (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসির উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন। মাওলানা তাঁর চিঠিতে বলেছেন, উত্তর প্রদেশের আসন্ন নির্বাচনে ‘মিম’ ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে। কিন্তু দলের জনপ্রিয়তার ফলে মুসলিম ভোট ভাগ হয়ে যেতে পারে, তাতে সাম্প্রদায়িক শক্তির সুবিধা হতে পারে বলে জল্পনা রয়েছে। মাওলানা সাজ্জাদ নোমানি লিখেছেন, আপনি ভালো করেই জানেন যে দেশের মুসলিমদের শত্রু এবং ফ্যাসিবাদের নেতৃস্থানীয় অংশের প্রধান শক্তি হল ওবিসি সংশ্লিষ্ট জনগণ, যেখানে অনেক ইউনিট জড়িত এবং ইতিহাস এর সাক্ষী। অর্থাৎ, এই শ্রেণির মানুষ যখন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দাঁড়ায়, তখন এই অত্যাচারী শক্তি পরাজিত হয়।
চিঠিতে, মাওলানা নোমানি, ওয়াইসির উদ্দেশ্য এবং তাঁর ক্ষমতা স্বীকার করে লিখেছেন, আপনি যদি আমার অনুরোধের সাথে একমত হন তবে আপনি কীভাবে ভোটের বিভাজন হ্রাস করা যায় সেই বিষয়ে আরও ভালভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। আমার মতে, আপনার পূর্ণ শক্তি শুধুমাত্র সেই আসনগুলিতে ব্যবহার করা উচিত যেখানে বিজয় নিশ্চিত, এবং বাকি আসনগুলোতে আপনার নিজেরই জোটের জন্য আবেদন করা উচিত। মাওলানা তাঁর চিঠিতে আরও বলেছেন, আপনি যদি এটি করেন তবে আপনার জনপ্রিয়তা এবং আত্মবিশ্বাস বাড়বে। আমি আপনার কাছে সম্প্রদায় এবং দেশের উন্নতির জন্য এই আবেদন করছি। মাওলানা খলিল-উর-রহমান সাজ্জাদ নোমানি নাদভী একজন ইসলামিক স্কলার এবং বিভিন্ন মাদ্রাসায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের ওয়ার্কিং কমিটিরও সদস্য।আরও খবর
ভারতীয় সেনায় নতুন পোশাক নীতি
ওমানে তিন ভারতীয় নাবিকের মৃত্যু, আমেরিকার নীরবতায় ক্ষুব্ধ শশী থারুর
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ
সীমান্ত এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার নির্দেশ অমিত শাহের
সীমান্ত এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার নির্দেশ অমিত শাহের
ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে নরেন্দ্র মোদী, জি-৭ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী
ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে নরেন্দ্র মোদী, জি-৭ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
ম্যাগি নুডলসে পোকা! নোটিশ পাঠাল এফএসএসএআই, কী বলল সংস্থা?
ম্যাগি নুডলসে পোকা! নোটিশ পাঠাল এফএসএসএআই, কী বলল সংস্থা?
অসমের জোরহাটে এএন-৩২ বিমান দুর্ঘটনায় নিহত ৫ বায়ুসেনা কর্মী, তদন্তের নির্দেশ আইএএফ-এর
অসমের জোরহাটে এএন-৩২ বিমান দুর্ঘটনায় নিহত ৫ বায়ুসেনা কর্মী, তদন্তের নির্দেশ আইএএফ-এর
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর