পুবের কলম,ওয়েবডেস্ক: শুধু আপ করমণ্ডল এক্সপ্রেস নয়। বাহানগা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছে ১২৮৬৪ SMVT বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। দুটি ট্রেনের উদ্ধারকাজ চলছে। ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনায় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। হাওড়ার শালিমার স্টেশনে শুক্রবার দুপুরে ট্রেনটি ছাড়ে। ট্রেনটির একাধিক কামরা বেলাইন হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ১৭৯ জনকে ইতিমধ্যেই বালেশ্বরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।