০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামের আলোকে সুসংহত পরিবার ও সুসংহত সমাজ গড়ার লক্ষ্যে জামাআতে ইসলামী হিন্দের আলোচনা সভা

দেবশ্রী মজুমদার, রামপুরহাট : ইসলামের  আলোকে সুসংহত পরিবার ও সুসংহত সমাজ গড়ার লক্ষ্যে  জামাআতে ইসলামী হিন্দের বিদগ্ধ আলোচনা সভার আয়োজন হয় রামপুরহাট নিউটাউনে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন  মীযান পত্রিকার সম্পাদক তথা  জামাআতে  ইসলামী হিন্দের রাজ‍্য সম্পাদক ড. মসিউর রহমান, বীরভূম জেলা সভাপতি মহ: আসগর আলী, সংগঠনের জেলা দাওয়াত আহ্বায়ক ড. আমীন আহমেদ,  বক্কর আলী, নাসির প্রমুখ।

এদিনের আলোচনা সভায় মূলত: গার্হস্থ্য হিংসা বিশেষ করে নারী নিগ্রহ, পুরুষ নিগ্রহ, পণ প্রথা,  কন‍্যা ভ্রুণহত‍্যা, শিশুদের উপর নিপীড়ন, বয়স্কদের অবহেলা, মাদকের কুফল ইত্যাদি ক্ষেত্রে প্রকৃত ইসলামের সম‍্যক জ্ঞান  ও তার পথ নির্দেশ কিভাবে  একটি সুসংহত সুন্দর  সমাজ গড়ে তুলতে পারে তা ড. মসিউর রহমানের বক্তব্যে উঠে আসে। জেলা সভাপতি মহ: আসগর আলী, সংগঠনের জেলা দাওয়াত আহ্বায়ক ড. আমীন আহমেদ জানান, একটি সুন্দর ধর্ম নিরপেক্ষ সমাজ গড়ার লক্ষ্যে জাতি ধর্ম নির্বিশেষে সারা রাজ‍্যব‍্যাপী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত  বিভিন্ন  আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। সর্ব ধর্ম সমন্বয়ে উন্নত সমাজ ও পরিবার গড়া এর লক্ষ্য।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘মমতা দিদি’ আমার ছোট বোনের মতো। হয়তো তিনি আমার উপর রেগে আছেন’: বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসলামের আলোকে সুসংহত পরিবার ও সুসংহত সমাজ গড়ার লক্ষ্যে জামাআতে ইসলামী হিন্দের আলোচনা সভা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার