দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ জন নতুন বিচারপতি নিয়োগ করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান বিচারপতি সূর্য কান্তর সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগে অনুমোদন দিয়েছেন। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। বিষয়টি সামাজিক মাধ্যমেও জানিয়েছেন অর্জুন রাম মেঘওয়াল।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ২২ ও ২৭ মে পাঁচজনের নাম সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতেই তাঁদের দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন:
নবনিযুক্ত বিচারপতিরা হলেন—
শীল নাগু, সঞ্জীব সচদেবা, শ্রী চন্দ্রশেখর, অরুণ পাল্লি, ভেঙ্কিটা সুব্রামণি মোহানা
আরও পড়ুন:
উল্লেখযোগ্য বিষয় হলো, নবনিযুক্ত পাঁচ বিচারপতির মধ্যে চারজন বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, একজন বিশিষ্ট সিনিয়র অ্যাডভোকেট হিসেবে সরাসরি সুপ্রিম কোর্টের বেঞ্চে জায়গা পেলেন।
আরও পড়ুন:
সম্প্রতি সুপ্রিম কোর্টে বিচারপতির অনুমোদিত সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ করা হয়েছে, যার মধ্যে প্রধান বিচারপতির পদও অন্তর্ভুক্ত। বর্তমানে আদালতে ৩২ জন বিচারপতি কর্মরত রয়েছেন। আগামী জুন মাসে বিচারপতি জেকে মাহেশ্বরী এবং পঙ্কজ মিথাল অবসরে যাওয়ার কথা রয়েছে। সেই প্রেক্ষাপটে নতুন নিয়োগ বিচারব্যবস্থার শূন্যপদ পূরণ এবং মামলার জট কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
নতুন বিচারপতিদের অন্তর্ভুক্তির ফলে দেশের সর্বোচ্চ আদালতের বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেই আইন মহলের আশা।