পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ১৫টি জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। লাল সতর্কতা জারি করেছে আইএমডি। জম্মু-কাশ্মীরে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার রাজস্থান, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে। জয়পুর, ঝুনঝুনু, টঙ্ক, কোটা, ভিলওয়ারা, বারান, চুরু এবং ঝালাওয়ার জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
ভারত আবহাওয়া অধিদফতর (আইএমডি) ভারতের পূর্ব, পশ্চিম, এবং কেন্দ্রীয় অঞ্চলে ২ আগস্ট পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
প্রসঙ্গত, বুধবার জম্মু-কাশ্মীরে ভারী বৃষ্টির জেরে হোনজার গ্রামে কিস্তওয়ার জেলার মেঘভাঙ্গা বৃষ্টি সাতজনের প্রাণহানি ঘটেছে। চলছে উদ্ধারকার্য। এখনও পর্যন্ত ২০ জন নিখোঁজ।
আরও পড়ুন:
অন্যদিকে হিমাচল প্রদেশের লাহাউল-স্পিতিতে ১৭৫ জন পর্যটক আটকা পড়েছেন। একইসঙ্গে ভারী বর্ষণ ও ভূমিধসের জেরে দিল্লি এবং উত্তরপ্রদেশে পৃথক ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে।