পুবের কলম, ওয়েবডেস্ক:ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডে পাহাড় ধসে মৃত কমপক্ষে ২। রবিবার দিনভর ভারী বৃষ্টিপাতের পর আজও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, জারি রয়েছে চার ধাম যাত্রা। ভারী বর্ষার মধ্যে চার ধাম দর্শনের ক্ষেত্রে পুণ্যার্থীদের সতর্কতা অবলম্বন করতে বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। রবিবার তিনি বলেন, তীর্থযাত্রীরা যেন চার ধাম যাত্রা শুরু করার আগে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস দেখে নেন।
উত্তরাখণ্ডের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কত।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী বলেন, “আমি সমস্ত পুণ্যার্থীর কাছে অনুরোধ করছি, তাঁরা তাঁদের যাত্রা বন্ধ রাখুন এবং আবহাওয়া দফতরের পূর্বাভাসের দিকে নজর রাখুন।” স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এমনকি গঙ্গার জলও বিপদসীমা ছুঁয়েছে। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী অঞ্চলে বাস করা মানুষদের নিরাপদ স্থানে সরে আসার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্বাস্থ্য আধিকারিক এবং পুলিশকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: