পুবের কলম ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের গুনা জেলায় জমি দখলের বিরোধে এক কৃষককে নির্মমভাবে খুনের অভিযোগ উঠেছে বিজেপির বুথস্তরের নেতা মহেন্দ্র নাগর-এর বিরুদ্ধে। অভিযোগ, জিপ চালিয়ে কৃষককে পিষে হত্যা করেন তিনি। ঘটনার সময় মৃত কৃষক রামস্বরূপ নাগর নিজের জমির কাজ দেখতে গিয়েছিলেন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে রামস্বরূপকে লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়, তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয়, তারপর গাড়ি চালিয়ে তাঁর শরীরের উপর দিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:
রামস্বরূপের মেয়ে বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়, এমনকি শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। হামলায় চারজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে রয়েছেন রামস্বরূপের স্ত্রী ও কন্যা। তাঁদের জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়, পরে তাঁরা আহত অবস্থায় গুনা জেলা হাসপাতালে ভর্তি হন।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, ঘটনায় ১৫ জন জড়িত ছিল। মূল অভিযুক্ত মহেন্দ্র নাগরসহ কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।