পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে ভারতমালা প্রকল্পের জন্য কোন জমি নেওয়া হচ্ছেনা। আদালতে মৌখিক ভাবে এই কথা জানিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক। সম্প্রতি হাইকোর্টে দায়ের হওয়া এক মামলার পরিপ্রেক্ষিতে এই কথা জানিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন:
উল্লেখ্য দেশের মধ্যে সীমান্তবর্তী জেলাগুলির মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সুগম করতে এই ভারতমালা প্রকল্প চালু করে কেন্দ্র।
আরও পড়ুন:
এই প্রকল্পের অধীনে রাজ্যে মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া প্রভৃতি সীমান্তবর্তী জেলায় জমি অধিগ্রহণ করার কথা।
আরও পড়ুন:
তবে এরই মাঝে মুর্শিদাবাদের এক ব্যক্তি হাইকোর্টে মামলা দায়ের করেন। তাঁর বক্তব্য ছিল কেন্দ্র
জমির বিনিময়ে ঠিকঠাক ক্ষতিপূরণ দিচ্ছেনা।
আরও পড়ুন:
সেই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে আইনজীবী আদালতকে জানায়, ভারতমালা প্রকল্পের জন্য এই রাজ্যে কোনও জমি অধিগ্রহণ হবে না। এর আগে হাই কোর্ট কেন্দ্রের কাছ থেকে জমি অধিগ্রহণের ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চায়।