পুবের কলম, ওয়েবডেস্ক: বিস্ফোরক দাবি করে নতুন বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময়ে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে আশ্বস্ত করেছেন যে রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত। ট্রাম্পের কথায়, “মোদি আজ আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে তাঁরা আর তেল কিনবেন না। আমরা চাই চীনও সেই পথে হাঁটুক। মোদি আমার বন্ধু, একজন ভালো মানুষ।
” এবার ট্রাম্পের এই দাবি নিয়ে মুখ খুলল ভারত। নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিল, যে অস্থির জ্বালানি পরিস্থিতিতে দেশের গ্রাহকদের স্বার্থরক্ষাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পরই বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করা হয়। এ দিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারত তেল ও গ্যাসের অন্যতম আমদানিকারক। আমরা বরাবরই ভারতীয় গ্রাহকদের স্বার্থরক্ষাকে অগ্রাধিকার দিয়েছি। আমাদের আমদানি নীতি সম্পূর্ণভাবে উদ্দেশ্য় দ্বারা পরিচালিত।”বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, “তেল ও গ্যাসের একটি অন্যতম আমদানিকারক হল ভারত। জ্বালানি তেল নিয়ে অস্থির পরিস্থিতিতে ভারতীয় গ্রাহকদের স্বার্থরক্ষা করাই আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্য দ্বারাই পরিচালিত হয়।” জয়সওয়াল আরও বলেছেন, “জ্বালানির স্থিতিশীল দাম এবং সুরক্ষিত সরবরাহ, দু’টি বিষয়ই আমাদের লক্ষ্য। এইসঙ্গে জ্বালানি উৎসের বিস্তার এবং বাজারের পরিস্থিতি বিচার করে চাহিদাপূরণই হল অন্যতম নীতি।” ট্রাম্পের দাবি প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, “আমেরিকার কথা বলতে গেলে… আমরা বহু বছর ধরেই জ্বালানি কেনার বিষয়টিকে সম্প্রসারিত করার চেষ্টা করছি। গত দশকে সেই কাজ ধারাবাহিকভাবে হয়েছে। বর্তমান (মার্কিন) প্রশাসন ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও দৃঢ় করার আগ্রহ দেখিয়েছে। এই বিষয়ে আলোচনা চলছে।”দেশের স্বার্থরক্ষাই সবথেকে গুরুত্বপূর্ণ: ট্রাম্পের দাবি নিয়ে মুখ খুলল ভারত
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৫, ১০:০৬
আরও খবর
মনিপুরে ৬ নাগা নাগরিকের মৃতদেহ উদ্ধার: নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে তীব্র বিক্ষোভ
"ভয়াবহ ও অমানবিক", মণিপুরে ৬ নাগার হত্যায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, দ্রুত বিচারের দাবি
কোঝিকোড়ে নিপা ভাইরাস আতঙ্ক: আক্রান্তের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, বিশেষ সতর্কতা জারি
অসমে স্কুলের টিফিনে গোমাংস বিতর্ক, পুলিশের পদক্ষেপের নিন্দায় সরব কংগ্রেস সাংসদ
ওমান উপকূলে বাণিজ্যিক ট্যাঙ্কারে মার্কিন হামলা: নিখোঁজ তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু নিশ্চিত করল কেন্দ্র
ওমান উপকূলে বাণিজ্যিক ট্যাঙ্কারে মার্কিন হামলা: নিখোঁজ তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু নিশ্চিত করল কেন্দ্র
মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, এবার সুপ্রিম কোর্টে কংগ্রেস
মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, এবার সুপ্রিম কোর্টে কংগ্রেস
রাহুলের মৃত্যু ঘিরে নতুন মোড়, তদন্তে নেমে পদক্ষেপের বার্তা প্রধানমন্ত্রী দফতরের
রাহুলের মৃত্যু ঘিরে নতুন মোড়, তদন্তে নেমে পদক্ষেপের বার্তা প্রধানমন্ত্রী দফতরের
রাজ্যসভায় তৃণমূলে ভাঙন অব্যাহত, এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক
রাজ্যসভায় তৃণমূলে ভাঙন অব্যাহত, এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক
রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন
রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ