পুবের কলম প্রতিবেদক : বিএসপি, কংগ্রেস এবং ‘মিম’- এর মুসলিম প্রার্থীদের উপর ধাক্কা বিধানসভা নির্বাচনে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর দল বিএসপি ৮৮ জন মুসলিম প্রার্থীকে টিকিট দিয়েছিল কিন্তু এই প্রার্থীদের কেউই জিততে পারেননি। কংগ্রেস এবার ৭৫ জন মুসলিম প্রার্থীকে মাঠে নামিয়েছিল। কিন্তু কংগ্রেসের টিকিটে যে সমস্ত মুসলিম প্রার্থী নির্বাচনী ময়দানে নেমেছিলেন তারা সকলেই পরাজয়ের মুখোমুখি হয়েছেন।
আরও পড়ুন:
একইসময়ে হায়দরাবাদের লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির দল মজলিশ- ই- ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’ ৬০ টিরও বেশি আসনে মুসলিমদের টিকিট দিয়েছিল।
কিন্তু ‘মিম’-এর সমস্ত প্রার্থী এবার নির্বাচনে ধাক্কা খেয়েছেন এবং দলটির ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত আবারও ভুল প্রমাণিত হয়েছে। তাদের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ওয়াইসির বিহারের মতো ইউপিতেও তার ক্ষমতা চালানোর স্বপ্নে আঘাত লেগেছে।আরও পড়ুন:
একইসময়ে তথ্যে প্রকাশ- বিএসপি, কংগ্রেস এবং ‘মিম’ মুসলিম সম্প্রদায়ের সাথে বাজি ধরেছিল যা পুরোপুরি ব্যর্থ হয়েছে।
অন্যদিকে, অখিলেশের দলের মুসলিম প্রার্থীরা ভালো পারফর্ম করেছেন। নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে এবার ইউপির মুসলিম সমাজ এসপি এবং অখিলেশ যাদবের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছেন। তারই ফল হল, এবার শুধু এসপি ও আরএলডি জোটের মুসলিম প্রার্থীরা জিতেছেন। কংগ্রেসসহ অন্য কোনও দলের একজনও মুসলিম প্রার্থী জয়ী হননি। গত বিধানসভায় ২৫ জন মুসলিম বিধায়ক ছিলেন, কিন্তু এবার ৩৪ জন জয়ী হয়েছেন এবং তাদের সকলেই এসপি জোটের বিধায়ক।