পুবের কলম, ওয়েবডেস্ক: সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়ো নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড়। এই উত্তেজনার মধ্যে আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সন্দেশখালিতে 'ধর্ষণের' মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল বলে দাবি করলেন আরও এক মহিলা। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি 'পুবের কলম পত্রিকা'। ভিডিয়োয় মহিলার দাবি, তাকে ধর্ষণ করা হয়েছে, বলে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়।
এক সপ্তাহ পরে তিনি তা জানতে পারেন।আরও পড়ুন:
মহিলার আরও দাবি, তিনি যখন সেই মামলা তুলতে যান, তাকে বাধা দেওয়া হয়। সংবাদমাধ্যমের সামনে বিবৃতি দেওয়ার পরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
আরও পড়ুন:
অভিযোগকারিণীর দাবি, এ সবের নেপথ্যে ছিলেন মাম্পি দাস এবং পিয়ালি দাস। এই সব হুমকির মুখে সন্দেশখালি থানার দ্বারস্থ হয়েছেন ওই মহিলা।
আরও পড়ুন:
এদিকে পিয়ালির দাবি, তিনমাস পরে এই সব বলা হচ্ছে কেনো? এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যা হয়েছে, থানার ভিতরে পুলিশের সামনে হয়েছে। অন্যদিকে মাম্পির বক্তব্য এখনও পাওয়া যায়নি।
ঘটনায় নিন্দা জানিয়ে তৃণমূল সাংসদ সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে লেখেন, সন্দেশখালির আরও একটি ঘটনা সামনে এসেছে। কীভাবে বিজেপি নেতারা, তাদের দিল্লির কর্তাদের নির্দেশে, শুভেন্দু অধিকারী স্থানীয় মহিলাদেরকে ধর্ষণের মিথ্যা অভিযোগ করার জন্য প্রতারণা করেছিলেন। বিজেপি শুধু নির্লজ্জই নয়, দানবও বটে, যারা রাজনীতির জন্য যতদূর যাওয়ার যেতে পারে। মোদি যখন 'নারী শক্তি' নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, বিজেপি সন্দেশখালিতে মহিলাদের উপর ভয় দেখানোর প্রচারণা শুরু করেছে৷Shocking 👇
After forcing women to file fake rape cases in Sandeshkhali, BJP is now giving the women complainants death threats because they’re backing out & exposing the BJP.
আরও পড়ুন:
From News18 Bangla:
আরও পড়ুন:
After the Sandeshkhali sting video became viral, one of the complainants of…
— Saket Gokhale MP (@SaketGokhale) May 8, 2024আরও পড়ুন: