পুবের কলম ওয়েব ডেস্কঃ চুড়ায় হাসপাতালে গুলি কান্ডে মূল অভিযুক্ত বাবু পাল সহ মোট ৪ জনকে গ্রেফতার করলো পুলিশ। জলপাইগুড়ি কোতোয়ালি থানার সহযোগিতা নিয়ে অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করলো চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকেরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।
আরও পড়ুন:
পুলিশ সুত্রে জানা গেছে বাবু পাল, বাবাই বালা, শেখর দে,প্রসেনজিৎ ব্যাপারী এই ৪ জন হুগলি জেলার বাসিন্দা।
এরা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকায় আত্মগোপন করেছিল।আরও পড়ুন:
গোপন সুত্রে খবর পেয়ে এদেরকে গ্রেফতার করে চন্দননগর কমিশনারেটের পুলিশের একটি বড়সড় টিম। এদেরকে নিয়ে রওনা দিয়েছে জলপাইগুড়ি থেকে।
আরও পড়ুন:
ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের একটি টিম এসে আমাদের সহযোগিতা চাইলে আমাদের কোতোয়ালি থানার পুলিশ তাদের সাহায্য করে। ৪ জন কে গ্রেফতার করে নিয়ে যায় তারা।