পারিজাত মোল্লা: সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে টেট পরীক্ষার দিন বদলের আর্জি জানিয়ে মামলা দাখিল হল। আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই সেই দিনই যাতে টেট না হয়, কলকাতা হাইকোর্টে সেই আর্জি জানানো হল। টেটের দিন বদলের আর্জি জানিয়ে এই মামলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের দিন রাজ্যে টেট পরীক্ষা রয়েছে। সেই কারণে পরীক্ষার্থীদের সুবিধার্থে টেট-এর দিন বদলের আর্জি জানিয়ে মামলা হল কলকাতা হাইকোর্টে।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৪ ডিসেম্বর কলকাতায় আসছেন গীতাপাঠের জন্য।
ওই দিনই রাজ্যে টেট পরীক্ষা। প্রধানমন্ত্রী এলে রাস্তায় যানজটের জন্য সমস্যায় পড়বেন পরীক্ষার্থীরা। এই যুক্তি দিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন বিজেপির আইনজীবী। আবেদনকারীর দাবি, 'পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক'। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর টেটের দিন বদলের নির্দেশ দিক আদালত, এই মর্মে আর্জি জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে । ১০ ডিসেম্বর শিক্ষকের যোগ্যতা নির্ধারণের পরীক্ষা টেট-এর দিন ধার্য করা হলেও, পরে রাজ্য তা ২৪ডিসেম্বর করেছে।আরও পড়ুন:
এদিকে, ওইদিনই কলকাতায় লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করেছে বিজেপি। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবেদনকারীর যুক্তি, সেই দিন টেট হলে পরীক্ষাকেন্দ্রে যেতে গিয়ে সমস্যার মুখে পড়বেন পরীক্ষার্থীরা। কারণ প্রধানমন্ত্রীর সফর ও বিজেপির কর্মসূচির জন্য রাস্তায় যানজটের সৃষ্টি হবে। সেই কারণেই টেট-এর দিন বদলের আবেদন জানিয়েছেন মামলাকারী আইনজীবী। আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় কয়েক লক্ষ মানুষের কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বলে উদ্যোক্তাদের তরফে আগেই জানানো হয়েছে।
সনাতন সংস্কৃতি পরিষদ সংগঠনের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আরও পড়ুন:
রাজ্যের একাধিক বিধায়ক, সাংসদ ও সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এরফলে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আগের দিন থেকেই কলকাতার পথে রওনা হবেন। কাজেই ওই দিন ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকবে না এটা বলাই যায়। এই পরিস্থিতিতে টেট-এর মতো গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ওই দিনেই আয়োজন করা হলে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। খুব তাড়াতাড়ি এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।