পুবের কলম ওয়েব ডেস্ক: ‘সব ভোটই দামি’, কথাটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বিজেপি। প্রথমে দেশের মুসলিমদের ভোটের প্রয়োজন ছিল না বিজেপির। কিন্তু দশ বছর পর এখন মুসলিমদের মধ্যে ‘মিত্র’ খুঁজছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল। বুধবার প্রধানমন্ত্রী একই বার্তা দিলেন দেশের আদিবাসীদের প্রতিও। সম্প্রতি মধ্যপ্রদেশে আদিবাসী শ্রমিকের গায়ে-মুখে প্রস্রাব করেছিল এক বিজেপি কর্মী। আর এদিকে বুধবার মহান আদিবাসী নেতা বিরসা মুন্ডাকে ‘ভগবান’ ডাকলেন মোদি।
এক্স হ্যান্ডেলে তিনি নিজেই বিরসা মুন্ডাকে ভগবান বলে উল্লেখ করেন। এদিন বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে তাঁর জন্মস্থান ঝাড়খন্ডের উলিহাটু গ্রামে যান মোদি। সেখানে তাঁর মুর্তিতে মাল্যদান করে প্রণাম করেন। পুজোর ভঙ্গিতে গঙ্গাজল ছিটিয়ে বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানান। তারপর কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়, মোদিই প্রথম প্রধানমন্ত্রী যিনি বিরসার জন্মদিন উপলক্ষে তাঁর গ্রামে পা রেখেছেন। অর্থাৎ এটাকে বড় সাফল্য হিসেবে দেখাতে চাইছে কেন্দ্র। শুধু তাই নয়, এদিনই ঝাড়খন্ড থেকে পিছিয়ে পড়াদের জন্য ২৪ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। একই ধরণের আয়োজন করা হয় পার্লামেন্ট হাউস কমপ্লেক্সেও। সেখানে ধুমধাম করে বিরসা মুন্ডাকে জন্মদিনের শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী মিনাক্ষী লেখি সহ অন্যান্যরা এদিন বিরসাকে শদ্ধা জনান। আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গ দেন রাষ্ট্রপতি। ঢোল বাজান জগদীপ ধনখড় ও ওম বিড়লা। সামনেই আদিবাসী অধ্যুষিত ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এছাড়া রাজস্থান ও তেলেঙ্গেনার নির্বাচন। সেখানকার আদিবাসী ভোটারদের মন জয় করার শেষ মুহুর্তের চেষ্টাটাও খোয়ালেন না প্রধানমন্ত্রী। সম্প্রতি ও গত ১০ বছরে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বারবার আদিবাসী-দলিতদের উপর নির্যাতন হয়েছে। তার উপর রাহুল গান্ধি বেশ কয়েকটি নির্বাচনে মোদি সরকারকে বিঁধেছে, কারণ প্রধানমন্ত্রী আদিবাসী সম্প্রদায়কে ‘বনবাসী’ বলে ডেকেছিলেন। ৪ রাজ্যের বিধানসভা ও চব্বিশের লোকসভার দিকে নজর রেখে বুধবার প্রধানমন্ত্রী ও তাঁর সরকার আদিবাসীদের মন জয়ের সর্বোচ্চ চেষ্টা করলেন। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বিরসার গ্রামের ছবি পোস্ট করে লেখেন, ‘রাঁচিতে ভগবান বিরসা মুন্ডা সংগ্রহালয়ে গিয়ে তাঁকে পুষ্পাঞ্জলি অর্পণ করলাম’।
সামিমা এহসানা
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৩, ১২:৪৭
আরও খবর
রান্নার গ্যাসের সংকট নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বিরোধীরা: কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী
এনএসএ আইনে আটক লাদাখের পরিবেশকর্মী, অবশেষে ওয়াংচুককে মুক্তি দিতে চলেছে কেন্দ্র
পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে এলপিজি সরবরাহ বন্ধের আহ্বান কেন্দ্রের; বিরোধীরা বলছে 'মোদি হলেন নিরো'
'জনবিরোধী সরকার আর নেই দরকার', গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদ প্রতিবাদ তৃণমূলের
সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতে ইমপিচমেন্ট প্রস্তাব, স্বাক্ষর ১৯৩ সাংসদের
সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতে ইমপিচমেন্ট প্রস্তাব, স্বাক্ষর ১৯৩ সাংসদের
ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে মহিলাদের চাকরি কমবে,আবেদন খারিজ করে মন্তব্য প্রধান বিচারপতির
ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে মহিলাদের চাকরি কমবে,আবেদন খারিজ করে মন্তব্য প্রধান বিচারপতির
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
শাসককে গোপনে সহায়তা! সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নোটিশ দিল ইন্ডিয়া জোট
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা: উচ্চপর্যায়ের তদন্ত দাবি, দেশজুড়ে তীব্র নিন্দা বিরোধীদের
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
প্রথম বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি মোজতবা খামেনির
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর