পুবের কলম, ওয়েবডেস্ক: নয়ডায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল চার ঠিকা শ্রমিকের। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার নয়ডায় দেওয়াল চাপা পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রশাসনে তরফ থেকে জানানো হয়েছে। ঘটনার সময় ওই তিনজন শ্রমিক একটি নিকাশি নালা মেরামতির কাজ করছিলেন, সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ দেওয়াল।
আরও পড়ুন:
প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, জলবায়ু বিহারের সেক্টর -২১ এ একটি সীমানা প্রাচীর হঠাৎ ভেঙে পড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা।
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। আহত ৬ শ্রমিককেই ধবংসস্তূপ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় জেলা ও কৈলাশ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে আরও হাসাপাতালে চিকিৎসাধীন।আরও পড়ুন:
নয়ডার জেলাশাসক সুহাস এল ওয়াই জানিয়েছেন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন। জেলাশাসক জানান, নয়ডা কর্তৃপক্ষ কিছু ঠিকাদারকে নিকাশী নালা মেরামতের কাজ দিয়েছিল।
যাদের শ্রমিকরা ঘটনাস্থলে কাজ করছিল।ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার অলোক সিং, জয়েন্ট কমিশনার লভ কুমার, নয়ডা কর্তৃপক্ষের সিইও রিতু মহেশ্বরী। এছাড়াও ছিলেন দমকল প্রধান অরুণ কুমার সিং।আরও পড়ুন:
জেলাশাসক এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন। জেসিবি ক্রেন দিয়ে ধবংসস্তূপ সরানোর কাজ চলছে।
আরও পড়ুন: