পুবের কলম প্রতিবেদক: মারণরোগ ক্যানসার নিয়ে গবেষণা চলছে বিশ্বব্যাপী। সেই তালিকায় বাদ যাচ্ছে না কলকাতাও। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর এর জন্য কয়েকটি হাসপাতালকে বিশেষভাবে চিহ্নিত করেছে। সেইসব হাসপাতালে চিকিৎসাও চলছে।
তার পাশাপাশি নারায়ানা সুপারস্পেশালিটি হাসপাতালও বিশেষ কিছু প্রযুক্তি আমদানি করছে।আরও পড়ুন:
জানা গিয়েছে, সেই হাসপাতালের কাছে ইতিমধ্যেই ভার্সা এইচডি ছিল। এবার তাতে যুক্ত হল টু-বিম ও ৪র্থ ডাইমেনশনাল সিটি স্ক্যানার ডিসকভারি আরটি-সিটির চতুর্থ ডাইমেনশনাল রেডিয়োথেরাপি। তাদের দাবি, তারা পূর্ব ভারতের একমাত্র হাসপাতাল, যারা চিকিৎসা ক্ষেত্রে এই প্রযুক্তিকে ছাদের তলায় একত্রিত করতে পেরেছে।
আরও পড়ুন:
এ নিয়ে বিশিষ্ট চিকিৎসক ডা. সুমন মল্লিক বলছেন, আমি অনকোলজি ক্ষেত্রে দুটি নতুন প্রযুক্তিগত অগ্রগতির কথা ঘোষণা করতে পেরে আনন্দিত। ভার্সা এইচডি মেশিনে টু-বিম এবং ৪র্থ -ডাইমেনশনাল রেডিয়োথেরাপি মেশিনের সংযোজন আমাদের রোগীদের সবচেয়ে সুনির্দিষ্ট এবং কার্যকর ক্যানসার চিকিৎসা প্রদানের সাহায্য করবে।
আরও পড়ুন:
এই সংমিশ্রণটি আমাদের সাব মিলিমিটার নির্ভুলতার সাথে স্টেরিওট্যাকটিক রেডিয়োসার্জারি এবং স্টেরিওট্যাকটিক রেডিয়োথেরাপির মতো অত্যন্ত বিশেষায়িত চিকিৎসার স্পেকট্রামকে প্রসারিত করার অনুমতি দেবে। অন্যদিকে ডা. বিবেক আগরওয়ালা, অসীম কুমার প্রমুখ ক্যানসার চিকিৎসকরা বলছেন, নয়া প্রযুক্তি নতুন দিগন্ত খুলে দেবে।