পুবের কলম, ওয়েবডেস্ক: জাতীয় রাজনীতিতে এক নয়া মোড়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা বরখাস্তের প্রস্তাব আনতে চলেছে দেশের প্রধান বিরোধী দলগুলি। মঙ্গলবারই এই বিষয়ে বিরোধী জোটকে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। বুধবার সেই আহবানে আনুষ্ঠানিকভাবে শিলমোহর দিল কংগ্রেস ও সমাজবাদী পার্টি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
অন্যদিকে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও মমতার এই প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। বর্তমান নির্বাচন কমিশনকে 'পক্ষপাতদুষ্ট' বলে আক্রমণ শানিয়েছেন তিনি।