২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদের ভিতর ছুরিকাঘাতে খুন কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি, মহারাষ্ট্রে চাঞ্চল্য

পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করল প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি হিদায়াতুল্লা প্যাটেলের নৃশংস হত্যা। অকোলা জেলার অকোট এলাকার মোহালা গ্রামের জামা মসজিদের মধ্যেই তাঁর উপর এলোপাথাড়ি ছুরির হামলা চালানো হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১টা নাগাদ নামাজ শেষে বেরোনোর সময় দুষ্কৃতী তাঁর ঘাড় ও বুকে একাধিকবার ছুরি চালায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ৬৬ বছর বয়সি এই বরিষ্ঠ কংগ্রেস নেতার মৃত্যু হয়। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে।

আরও পড়ুন: মমতার প্রস্তাবে নজিরবিহীন সাড়া: মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে একজোট কংগ্রেস-সপা-সহ বিরোধী শিবির

ঘটনার পর দ্রুত তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার রাতেই ২২ বছর বয়সি উবেদ খান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা। ২০১৯ সালে অকোলা লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী ছিলেন হিদায়াতুল্লা প্যাটেল। পুরসভা নির্বাচনের মাঝেই এই হত্যাকাণ্ড মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

আরও পড়ুন: “মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি”, নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের

আরও পড়ুন: কেরলে কংগ্রেস মুসলিম লিগের কাছে আত্মসমর্পণ করেছে, ভেল্লাপল্লি নাটেশনের অভিযোগ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মসজিদের ভিতর ছুরিকাঘাতে খুন কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি, মহারাষ্ট্রে চাঞ্চল্য

আপডেট : ৭ জানুয়ারী ২০২৬, বুধবার