পুবের কলম ওয়েবডেস্কঃ একেবারে মাস্টারস্ট্রোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রত্যাহার করা হল তিনটি কৃষি আইন একই সঙ্গে দেশবাসীর কাছে ক্ষমাও চাইলেন তিনি।
আরও পড়ুন:
রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে সামনেই রয়েছে উত্তরপ্রদেশ, ত্রিপুরার মত বেশ কয়েকটি রাজ্যের নির্বাচন, ২০২৪ এ লোকসভা নির্বাচন। গেরুয়া শিবিরের জনপ্রিয়তায় যে ভাটা পড়ছে তা বুঝেছেন মোদি - শাহর মত শীর্ষ নেতৃত্ব।
তাই জনমানসে আস্থা ফেরানোটা অত্যন্ত জরুরী ছিল।আরও পড়ুন:
এদিন তিনি বলেন, 'আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আমি বলতে চাই যে হয়ত আমাদের তপস্যাতেই খামতি ছিল। তাই কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে।
এই মাসে শুরু হতে চলা সংসদ অধিবেশনে এই কৃষি আইন প্রত্যাহার করব। আমি সবাইকে অনুরোধ করব, আন্দোলন ছেড়ে একটি নয়া সূচনা করি। শীঘ্রই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া পূর্ণ করে দেব। এবার আপনারা সকলে খেতে ফিরে যান, পরিবারের মধ্যে ফিরে যান।'আরও পড়ুন:
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবার পাঞ্জাবে ক্যাপটেন অমরেন্দ্র সিং এর সঙ্গে জোট হওয়ার রাস্তা আরও প্রচ্ছন্ন হল। সীঙ্ঘু সীমান্তে কৃষকদের দীর্ঘ আন্দোলনেও ইতি পড়ল।