পুবের কলম ওয়েবডেস্ক: গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রথম দফার চুক্তিকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির ঘোষণা দেওয়ার পর এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে মোদি বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের চুক্তিকে স্বাগত জানাই। এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় নেতৃত্বের প্রতিফলন।”

মোদি আরও লিখেছেন, “আমরা আশা করি পণবন্দিদের মুক্তি এবং গাজার মানুষের জন্য বর্ধিত মানবিক সহায়তা শান্তি ও স্থিতিশীলতার নতুন অধ্যায়ের সূচনা করবে।”