পুবের কলম ওয়েব ডেস্কঃ জনসংখ্যা কমে যাচ্ছে দেশে। আর তাই জনসংখ্যা বাড়াতে নয়া পরিকল্পনা তৈরি করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার মহিলারা দশটি বা তার বেশি সন্তানের জন্ম দিলে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন মোটা টাকা। কোভিড মহামারির পরেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে রাশিয়া।
মূলত এই দুটি কারণেই সেদেশের জনসংখ্যা ব্যাপক হারে কমে গিয়েছে। তাই দেশের জনসংখ্যায় ভারসাম্য ফেরাতে চাইছেন পুতিন। ঠিক কী পরিকল্পনা করেছে রাশিয়া? জানা গিয়েছে, দশটি সন্তানের জন্ম দিতে হবে প্রত্যেক রুশ মহিলাকে। দশম সন্তানের এক বছর বয়স হওয়ার পরেই এককালীন টাকা দেওয়া হবে মাকে। তবে আর্থিক সহায়তা পাওয়ার অন্যতম প্রধান শর্ত, প্রত্যেক সন্তানকে সুস্থ ও জীবিত থাকতে হবে। সমস্ত বিষয় খতিয়ে দেখে ১ মিলিয়ন রুবল (ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লক্ষ) দেবে সরকার। পুতিনের মতে, যেসব পরিবার খুব বড়, তারাই প্রকৃত দেশপ্রেমিক। গবেষকরা বলছেন, ১৯৯০ সালের পর থেকেই রাশিয়ার জনসংখ্যার বৃদ্ধি সেভাবে হচ্ছে না। তাই রুশ সরকার জনসংখ্যা বাড়ানোর মরিয়া চেষ্টা করছে। রুশ নিরাপত্তা বিশেষজ্ঞা জেনি ম্যাথার্স বলছেন, ‘এই প্রকল্পের ফলে রুশ মহিলারা উৎসাহ পাবেন। অধিক সংখ্যায় সন্তানের জন্ম দিয়ে দেশের প্রতি অবদান রাখবেন তাঁরা।’ কিন্তু প্রশ্ন উঠছে, মাত্র ১ মিলিয়ন রুবেল দিয়ে কি দশটি সন্তানের প্রতিপালন সম্ভব? তার চেয়েও বড় প্রশ্ন, প্রত্যেক মহিলা ১০ সন্তানের জন্ম দেবেন কীভাবে।জনসংখ্যা কমছে রাশিয়ার..
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ আগস্ট ২০২২, ১৫:৩০
আরও খবর
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
ভারতের জনসংখ্যা ১৪৬ কোটি ছাড়িয়েছে, কমেছে জন্মহার
জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে ভারসাম্য রক্ষায় ইন্দোনেশিয়ার নতুন কৌশল
দ্রুত গতিতে কমছে জাপানের জনসংখ্যা
জনসংখ্যা প্রসঙ্গে ভারতকে ব্যঙ্গ করে কার্টুন জার্মান পত্রিকার, কড়া প্রতিক্রিয়া মোদি সরকারের মন্ত্রীর
জনসংখ্যা প্রসঙ্গে ভারতকে ব্যঙ্গ করে কার্টুন জার্মান পত্রিকার, কড়া প্রতিক্রিয়া মোদি সরকারের মন্ত্রীর
জনবিস্ফোরণ! চিনকেও ছাপিয়ে যাবে ভারত, ২০৫০ সালে দেশের জনসংখ্যা ১৬৬ কোটি ছাড়াবে
জনবিস্ফোরণ! চিনকেও ছাপিয়ে যাবে ভারত, ২০৫০ সালে দেশের জনসংখ্যা ১৬৬ কোটি ছাড়াবে
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর