পুবের কলম প্রতিবেদক: নয়া বিলের মাধ্যমে কেন্দ্র সরকার মুসলিমদের দানকৃত ওয়াকফ সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে বলে অভিযোগ করে বিক্ষোভ করল রাজনৈতিক দল এসডিপিআই। শুক্রবার সন্ধ্যায় কলকাতায় এ নিয়ে একটি মিছিল হয়। মল্লিকবাজারের কাছে এসডিপিআইয়ের রাজ্য সদর দফতরের সামনে থেকে মিছিল শুরু হয়। এজেসি বোস রোড ও এপিসি রোড হয়ে মিছিল রাজাবাজার পর্যন্ত পরিক্রমা করে। সেখানে গিয়ে পথসভাও হয়।
ওয়াকফ বিলের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া বা এসডিপিআই। ‘ওয়াকফের সুরক্ষা, সমাজের নিরাপত্তা’ শিরোনামে দেশব্যাপী আন্দোলনের অংশ হিসাবে এ দিনের মিছিল। মিছিল শেষে রাজাবাজারে প্রতিবাদ সভায় এসডিপিআই-এর রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বলেন, ওয়াকফ সম্পত্তি রক্ষার লড়াই শুধুমাত্র মুসলমানদের স্বার্থ রক্ষার লড়াই নয়, এটি সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই। এসডিপিআই-এর জন্মই হয়েছে ভয়মুক্ত ভারত গড়ার সংকল্প নিয়ে এবং এই সংকটময় পরিস্থিতিতে দেশকে নেতৃত্ব দেওয়া আমাদের অঙ্গীকার। অন্যদিকে, ওমেন ইন্ডিয়া মুভমেন্ট-এর জাতীয় সভাপতি ইয়াসমিন ইসলাম বলেন, ওয়াকফ সম্পত্তির ওপর আঘাত মানে সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্বের ওপর আঘাত। তাই শুধু পুরুষরা নয়, নারীদেরও সমানভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন রাজ্যে মুসলিমদের ওপর অত্যাচার, পরিকল্পিত হত্যা ও উচ্ছেদের ষড়যন্ত্র ক্রমশ বাড়ছে। এ বিষয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা জরুরি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্য সহ-সভাপতি আবদুল কাইউম খান, রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম, কলকাতা জেলা কমিটির সভাপতি মুহাম্মদ আফতাব আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ সারুর আলম, জেলা কমিটির সদস্য জইনুল আবেদিন প্রমুখ। এ দিন মিছিলে অংশ নিয়ে এসডিপিআইয়ের নেতারা অভিযোগ করেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার দলিত, উপজাতি এবং বিশেষত মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে বিভাজনমূলক পরিবেশ সৃষ্টি করেছে। মুখে সবকা সাথ সবকা বিকাশ বলা হলেও গরিব ও সাধারণ মানুষের দাবি-দাওয়ার প্রতি সরকারের নজর নেই বলেও অভিযোগ করা হয়।আরও খবর
প্রবল কম্পনে কাঁপল কলকাতা ও দক্ষিণবঙ্গ: উৎসস্থল বাংলাদেশ, আতঙ্কিত শহরবাসী
এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান
কলকাতায় অখিলেশ যাদব: 'বিজেপিকে ফের হারাবেন দিদি', আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান
কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান
গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন
গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন
কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক
কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক
কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার
কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার
কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি
কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি
SIR-এর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি বাংলায়, কলকাতায় কমিশনের বিশেষ টিমের বৈঠক শুরু
SIR-এর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি বাংলায়, কলকাতায় কমিশনের বিশেষ টিমের বৈঠক শুরু
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর