পুবের কলম ওয়েবডেস্কঃ আছড়ে পড়ল রো-হিট” নাক ফাটল দর্শকের।চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা টেস্টের দ্বিতীয়দিন। ভারতের প্রথম ইনিংসে ব্যাট করছিলেন অধিনায়ক রোহিত শর্মা।ছ’নম্বর ওভার চলার সময় শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্ডোকে মিড উইকেট দিয়ে বিশাল ছয় মারেন রোহিত। সেই ওভারবাউন্ডারি গিয়ে আছড়ে পড়ে চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারিতে থাকা বাইশ বছরের গৌরব বিকাশ পারবারের মুখে।
নাক ফেটে ঘটে যায় রক্তারক্তি কান্ড। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয় গৌরবকে।আরও পড়ুন:
https://twitter.com/Imro_fanclub/status/1502571609127026688?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1502571609127026688%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fcricket%2Findia-captain-rohit-sharmas-six-injured-a-fan-at-bengaluru-in-2nd-test%2F
আরও পড়ুন:
রোহিত অবশ্য দু’ ইনিংসে বড় রান পাননি। প্রথম ইনিংসে তিনি করেন ১৫ রান।
দ্বিতীয় ইনিংসে হিটম্যান পঞ্চাশের আগেই থেমে যান। ৪৬ রানে তাঁকে ফিরতে হয়। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে ভারত। দ্বিতীয় টেস্টেও জয় এখন সময়ের অপেক্ষা। শ্রীলঙ্কার দরকার এখনও ৪১৯ রান। দ্বিতীয় ইনিংসে দ্বীপরাষ্ট্র এখনও পর্যন্ত খুইয়েছে একটি উইকেট। ভারতকে জিততে হলে দরকার আরও ৯টি উইকেট।