আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ভারত বনাম ইংল্যান্ডের প্রথম ম্যাচ চলছে। ইংরেজ বোলার দের ব্যাট দিয়ে রীতিমতো শাসন করছেন দলের অধিনায়ক রোহিত শর্মা। এমন সময় হটাৎই বিপত্তি, রোহিতের মারা একটি ছয় সোজা গিয়ে আছড়ে পড়ল গ্যালারির দর্শকাসনে থাকা একরত্তির গায়ে। ব্যস যন্ত্রণায় চিৎকার করে কেঁদে ওঠে একরত্তি সেই দর্শক।
ঘটনাটি নজর এড়ায়নি ভারতীয় দলের অধিনায়কের। তিনি আম্পায়ারকে ম্যাচ থামাতে অনুরোধ করেন। এরপর ইংল্যান্ড দলের ফিজিওরা গিয়ে ওই খুদে দর্শককে প্রাথমিক চিকিৎসা করেন। কান্না বন্ধ হয় তার। গোটা ঘটনায় দু'মিনিট খেলা বন্ধ থাকে।আরও পড়ুন:
মঙ্গলবার প্রথম এক দিনের ম্যাচে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন রোহিত। মেরেছেন ছ’টি চার এবং পাঁচটি ছয়। তারই একটি ছয় গিয়ে লাগে ওই খুদে দর্শকের গায়ে।
ভারতীয় ইনিংসের পঞ্চম ওভার চলছে তখন। ডেভিড উইলিকে লং লেগের উপর দিয়ে বিরাট একটি ছক্কা মারেন রোহিত।আরও পড়ুন:
ধারাভাষ্যকার মাইক আথারটন এবং রবি শাস্ত্রীও বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। আথারটন বলেন মনে হচ্ছে রোহিতের শটে কোন দর্শক আহত হয়েছেন। শাস্ত্রী বলেন রোহিত বারবার গ্যালারির দিকে ফোকাস করছে মনে হয় ও কিছু দেখেছে।
আরও পড়ুন:
https://twitter.com/TheBarmyArmy/status/1547168463503908865?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1547168463503908865%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fsports%2Fcricket%2Findia-vs-england-2022-rohit-sharmas-shot-hits-6-year-old-play-halts-for-couple-of-minutes-dgtl%2Fcid%2F1356244