পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। ভাজ্জি নিজেই এই কথা ট্যুইট করে জানিয়েছেন।২০২১ এর ডিসেম্বরেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন জাতীয় দলের প্রাক্তন এই তারকা বোলার।
আরও পড়ুন:
ট্যুইটে হরভজন জানিয়েছেন তাঁর মৃদু উপসর্গ রয়েছে।
আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছে ওষুধ।আরও পড়ুন:
টুইট বার্তায় ভাজ্জি লিখেছেন “আমার কোভিড ১৯ ধরা পড়েছে সামান্য উপসর্গ রয়েছে, নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছি, সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি, যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের টেস্ট করান। দয়া করে সাবধানে থাকুন, নিজেদের যত্ন নিন।
’’আরও পড়ুন:
এর আগে হরভজনের স্ত্রী গীতা বাসরাও করোনা আক্রান্ত হন।
আরও পড়ুন:
১৯৯৮ সালের মার্চে বেঙ্গালুরুতে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় দেশের অন্যতম সেরা এই অফস্পিনারের।
আরও পড়ুন:
১০৩ টি টেস্ট খেলে পেয়েছেন ৪১৭ টি উইকেট। ২৩৬টি একদিনের ম্যাচ খেলে ভাজ্জির ঝুলিতে ২৬৯টি উইকেট। ২৮টি টি-২০ ম্যাচ খেলে পেয়েছেন ২৫টি উইকেট। ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন এই তারকা অফস্পিনার।