পুবের কলম ওয়েবডেস্কঃ বল হাতে অফস্পিনের জাদুতে বিপক্ষের বহু ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন। এবার নয়া ভূমিকায় দেখা যেতে পারে ভারতীয় দলের প্রাক্তন বোলার হরভজন সিংকে।
আরও পড়ুন:
সবকিছু ঠিকঠাক থাকলে রাজ্যসভায় আপের মনোনীত সদস্য হিসাবে দেখা যেতে পারে ভাজ্জিকে।
আরও পড়ুন:
জাতীয় দলে নিজের প্রাক্তন সতীর্থ শচীন তেন্ডুলকরের মতই এবার রাজ্যসভায় হয়ত খেলাধুলোর উন্নয়ন নিয়ে সোচ্চার হতে দেখা যাবে হরভজন সিংকে।
আরও পড়ুন:
পঞ্জাবে সম্প্রতি ক্ষমতায় এসেছে আপ। বুধবারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভগবন্ত মান। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যসভায় পাঁচ জন সদস্যকে মনোনীত করতে পারবে আপ।
তারই একজন হতে চলেছেন ভারতের প্রাক্তন স্পিনার। তবে আগে হরভজন বলেছিলেন তিনি সরাসরি রাজনীতিতে আসতে চাননা।আরও পড়ুন:
পঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে শোনা গিয়েছিল ভাজ্জি বিজেপিতে যোগ দিতে পারেন।কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুর সঙ্গেও দেখা যায় তাঁকে।
আরও পড়ুন:
সূত্রের খবর পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং আপ শীর্ষ নেতৃত্ব চান হরভজনকে রাজ্যসভায় মনোনীত প্রার্থী হিসেবে পাঠাতে। রাজ্যের ক্রীড়ার মানোন্নয়ন ঘটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: