পুবের কলম ওয়েবডেস্কঃ ফে করোনা আক্রান্ত হলেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। আন্দ্রেস নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। এর আগে তিনি ২০২১ সালের জানুয়ারি মাসে প্রথম বার করোনা আক্রান্ত হন।
আরও পড়ুন:
এক টুইট বার্তায় আন্দ্রেস লোপেজ বলেন, যদিও করোনার মৃদু উপসর্গ ধরা পড়েছে তবুও আমি আইসোলেশনেই থাকব। সুস্থ হয়ে ওঠা পর্যন্ত আইসোলেশনে থেকেই দফতরের কাজ করবেন এবং ভার্চুয়ালি যোগাযোগ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন:
বামপন্থি এই নেতা ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হন। তার উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকলেও প্রথমবার তার কোভিড সংক্রমণের মাত্রা ‘মৃদু’ ছিল বলে মেক্সিকোর প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছিলেন। ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার পর গত বছরের ৭ ডিসেম্বর অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজও নিয়েছেন তিনি। তারপরও দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হলেন তিনি।
আরও পড়ুন:
বিমান ভ্রমণের সময় ছাড়া জনসম্মুখে তাকে মাস্ক পরতেও খুব একটা দেখা যায়নি। ভ্রমণার্থীদের মেক্সিকোতে প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ অন্যান্য দেশের তুলনায় কম দেখা গেছে টানা এই করোনা কালে।
আরও পড়ুন: