পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালের আইসিসিউতে তিনি আপাতত চিকিৎসাধীন।
আরও পড়ুন:
বর্ষীয়ান এই সঙ্গীতশিল্পীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে শিল্পীর বয়স ৯২। এই বয়সে করোনা সংক্রমণ অত্যন্ত ঝুঁকির। তাই সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবে চিকিৎসকদের পরামর্শে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে।
আরও পড়ুন:
করোনা কাঁটায় বিদ্ধ বিনোদন জগৎ। একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন কোভিডে। বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুন:
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে একজন পেশাদার কণ্ঠশিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি।
তারপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি।আরও পড়ুন:
সাত দশকে সহস্রাধিক চলচ্চিত্রে গান গেয়েছেন। ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষা ও বিদেশি ভাষায় গান গেয়েছেন তিনি। গেয়েছেন চলচ্চিত্রের বাইরে আরও অনেক গান।
আরও পড়ুন:
১৯৭৪ থেকে ১৯৯১ পর্যন্ত বিশ্বে সর্বাধিক গান রেকর্ড করার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে তার।
এই সময়ে তিনি ২০টি ভাষায় ২৫০০০ এর বেশি গানে কণ্ঠ দেন। কিন্তু ২০১১ সালে এ রেকর্ডটি ভেঙে দেন তারই ছোট বোন আশা ভোসলে।আরও পড়ুন:
লতা মঙ্গেশকর ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার চারবার সেরা মহিলা প্লেব্যাক, ১৯৯৩ সালে আজীবন সম্মাননা এবং ১৯৯৪-২০০৪ সাল পর্যন্ত বিশেষ পুরস্কার পেয়েছেন। এছাড়া ১২ বার বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস’ অ্যাসোসিয়েশন পুরস্কার।
আরও পড়ুন:
সারা দেশ জুড়ে সকলেই এই কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন।
আরও পড়ুন: