পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে গতবছর, আর নেপালে এবছর — দুই দেশেই গণঅভ্যুত্থানের জেরে বদলে গেছে সরকার। হঠাৎ এশিয়ার এই দুই দেশে এমন রাজনৈতিক অস্থিরতা কেন? এই প্রশ্নের উত্তর দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
আরও পড়ুন:
আরও পড়ুন:
তিনি উদাহরণ টেনে বলেন, “বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশগুলোতে দেখা গেছে দুর্বল প্রশাসনই গণঅভ্যুত্থানের মূল উৎস। রাষ্ট্রের শক্তি তার শাসনব্যবস্থার মধ্যেই নিহিত।”
আরও পড়ুন:
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক সংস্কার ও বিদেশনীতি নিয়েও প্রশংসা করেন ডোভাল। তাঁর মতে, “বর্তমান সরকার যে কাঠামোগত পরিবর্তন এনেছে, তা দুর্নীতি রোধে কার্যকর ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে দেশকে আরও স্থিতিশীল পথে এগিয়ে নেবে।”