পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলার শিখ আইপিএস অফিসারকে 'খালিস্তানি' তকমার জেরে প্রতিবাদে শুরু হয়েছে জাতীয় স্তরে। ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক বির্তক। ঘটনার দিনই 'খালিস্তানি' তকমার বিরুদ্ধে তিব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রতিবাদে সরব হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
অবিলম্বে পঞ্জাবিদের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তিনি। বিজেপিকে আক্রমণ করে ভগবন্ত মান বলেন, "বাংলার একজন আইপিএস আধিকারিককে বিজেপি নেতারা দেশদ্রোহী বলে দাগিয়ে দিয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। হয়তো বিজেপি জানে না, দেশের স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীন ভারতে পঞ্জাবিদের অবদান কতটা। এ ক্ষেত্রে পঞ্জাবিদের ভূমিকা সর্বাধিক বেশি। বিজেপিকে অবিলম্বে পঞ্জাবিদের কাছে ক্ষমা চাইতে হবে।"ਬੰਗਾਲ ਦੇ ਸਿੱਖ IPS ਅਫਸਰ ਨੂੰ ਭਾਜਪਾ ਦੇ ਨੇਤਾ ਵੱਲੋਂ ਦੇਸ਼ ਵਿਰੋਧੀ ਕਹਿਣਾ ਬਹੁਤ ਹੀ ਨਿੰਦਣਯੋਗ ਹੈ ..ਸ਼ਾਇਦ ਭਾਜਪਾ ਨੂੰ ਪਤਾ ਨਹੀਂ ਕਿ ਦੇਸ਼ ਨੂੰ ਆਜ਼ਾਦ ਕਰਵਾਉਣ ਅਤੇ ਅੱਜ ਤੱਕ ਆਜ਼ਾਦੀ ਨੂੰ ਕਾਇਮ ਰੱਖਣ ਚ ਸਭ ਤੋਂ ਵੱਧ ਕੁਰਬਾਨੀਆਂ ਪੰਜਾਬੀਆਂ ਦੀਆਂ ਹਨ..ਭਾਜਪਾ ਨੂੰ ਪੰਜਾਬੀਆਂ ਤੋਂ ਮਾਫੀ ਮੰਗਣੀ ਚਾਹੀਦੀ ਹੈ..
— Bhagwant Mann (@BhagwantMann) February 21, 2024
আরও পড়ুন:
বাংলার আইপিএস-এর পাশে দাঁড়িয়ে বিজেপি তুলোধনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যে বিদ্বেষের চাষ করেছে তা গোটা সমাজে ছড়িয়ে পড়েছে বলে সরব হন তিনি। তাঁর বক্তব্য, "বিদ্বেষের বিষে যারা অন্ধ হয়ে গিয়েছে, তারা না কৃষকদের দেখতে পায়, না সৈনিকদের, না খাকির প্রতি শ্রদ্ধাশীল এরা।" গোটা দেশ আইপিএস জসপ্রীত সিংয়ের সঙ্গে রয়েছে বলেও মন্তব্য করেন রাহুল গান্ধি।अपना ‘राजनीतिक बाज़ार’ सजाने के लिए भाजपा द्वारा की गई ‘नफरत की खेती’ का ज़हर समाज में फैल चुका है।
इस ज़हर से अंधे हो चुके लोग न किसान देख रहे हैं, न जवान और न ही खाकी का सम्मान।
আরও পড়ুন:
देश IPS जसप्रीत सिंह के साथ है। https://t.co/iL6QnQEmin
— Rahul Gandhi (@RahulGandhi) February 20, 2024আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখ্য, মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালি এলাকায় বিজেপি নেতাদের সঙ্গে কার্যত বচসা বেধে যায় কর্তব্যরত শিখ আইপিএস অফিসার জসপ্রীত সিংয়ের। তাঁকে 'খালিস্তানি' তকমা দিয়ে দাগিয়ে দেয় বিজেপি।