দেবশ্রী মজুমদার, রামপুরহাট: রামপুরহাট শহর কংগ্রেসের পক্ষ থেকে সর্বনাশা মাদকের কারবার বন্ধ সহ ৪ দফা দাবিতে রামপুরহাট থানায় একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।
আরও পড়ুন:

রামপুরহাট শহর কংগ্রেসের সভাপতি সাহজাদা হোসেন ওরফে কিনু বলেন, শহরের বিভিন্ন জায়গাই মাদকের রমরমা কারবার চলছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা।
এছাড়াও ট্রাফিক সমস্যা আগের থেকে বহুগুণ বেড়েছে। দ্রুতগতিতে চলা মটর সাইকেলের দৌড়াত্ম বেড়েছে। প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।