পুবের কলম ওয়েব ডেস্ক: ৬ মাস হতে চলল। অশান্তিতে বিরাম নেই। এখনও হিংসার আগুনে জ্বলছে মণিপুর।মুড়ি–মুড়কির মত মানুষ প্রাণ হারানোর পরও অশান্তি থামাতে রাষ্ট্রপতি শাসন জারি করেনি কেন্দ্র। কুকি–মেইতেইদের দ্বন্দে বারবার অভিযোগ করা হয়েছে, পুলিশ–প্রশাসন সাহস যুগিয়েছে মেইতেইদের।
সেই কারণে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই হিংসায়।বেশ কয়েকটি কুকি সংগঠনকে সম্প্রতি ব্যান করেছে কেন্দ্র।সেই নিয়ে ক্ষোভে ফুঁসছে কুকিরা।বৃহস্পতিবার নতুন করে সংঘর্ষ-বিধ্বস্ত মণিপুরে নিয়মিত টহলরত আসাম রাইফেলস কর্মীদের একটি গাড়িতে হামলা চালানো হয়। এই ঘটনায় নতুন করে কোনও প্রাণহানী হয়নি। ঘটনাটি ঘটেছে ভারত-মায়ানমার সীমান্তের কাছে টেংনোপাল জেলার সাইবোলে। নিয়মিত টহল দেওয়ার জন্য বেরিয়েছিলেন আসাম রাইফেলসের কর্মীরা।এরপর হঠাৎই তারা হামলার মুখে পড়েন।আক্রমণকারীরা প্রথমে একটি আইইডি বিস্ফোরণ করে। এরপর স্বল্প দূরত্ব থেকে গুলি ছোঁড়ে।আসাম রাইফেলসের পক্ষ থেকেও পাল্টা গুলি চালানো হয়।হামলাকারীদের খোঁজে অভিযান শুরু করেছে বাহিনী।আরও পড়ুন:
বিভিন্ন রাজ্যে প্রচারে গিয়ে ডবল ইঞ্জিন সরকারকে ক্ষমতায় আনার জন্য দেশবাসীকে আহ্বান করছেন প্রধানমন্ত্রী সহ বিজেপির সব নেতা মন্ত্রীরা। অথচ মণিপুরের মত ছোট একটা রাজ্যে ডবল ইঞ্জিন সরকার থেকেও গত ৬ মাস ধরে পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন মানুষ। জ্বলছে ঘরবাড়ি, চলছে লুঠ আর ধর্ষণ।
আরও পড়ুন: