পুবের কলম ওয়েব ডেস্ক: দেশ উন্নতির রাস্তায় হাঁটছে কি না, তা বুঝতে সাধারণত মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি বা মাথা পিছু আয়ের মতো হিসাবে চোখ রাখা হয়। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তির দাবি, তার বিশ্বাস এগুলি প্রকৃত উন্নতি বোঝার মাপকাঠি নয়। সেটা রয়েছে এমন একটি হিসাবে যা আরও অনেক বেশি সহজ, কিন্তু কম্পিউটারে কষা কঠিন। বিষয়টিকে তিনি ‘পবিত্র ইপ্সিত বস্তু’ হিসাবে তুলে ধরে বলেন, দেশের জনকেরা স্বাধীনতার সময় এটাই বলেছিলেন।
আরও পড়ুন:
তার কথায়, আমি ভারতকে এমন একটা দেশ হিসেবে দেখতে চাই, যেখানে সব থেকে প্রান্তিক গ্রামটির সব থেকে দরিদ্র শিশুটিও পুষ্টি, আশ্রয়, চিকিৎসা এবং শিক্ষা পাবে। আমি আশা করি পরিশ্রম, বুদ্ধি এবং নিয়মানুবর্তিতা দিয়ে সেই শিশু নিজের পাশাপাশি পরবর্তী প্রজন্মগুলির জীবনের মানও উন্নত করবে। এটাই উন্নতি। দেশের শিক্ষকদের নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
নয়া প্রজন্ম শিক্ষকতা পেশাকে এড়িয়ে যেতে চাইছে। এতে অর্থ উপার্জন বেশি পরিমাণে হচ্ছে না, তাই অনীহা বাড়ছে। অথচ দেশকে গড়ে তুলতে হলে শিক্ষকদের দরকার বেশি করে। এ জন্য নারায়ণ মূর্তির পরামর্শ, শিক্ষকদের আরও বেশি পারিশ্রমিক দিতে হবে।আরও পড়ুন:
অবসরের পর বড় অঙ্কের অর্থ তাদেরকে দিতে হবে। তবেই নয়া প্রজন্ম নিশ্চিন্ত হয়ে পড়াশোনা ও শিক্ষকতার দিকে ঝুঁকবে।